নরসিংদীতে কাঠমিস্ত্রিকে গুলি করে হত্যা

নরসিংদীতে কাঠমিস্ত্রিকে গুলি করে হত্যা
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের গুলিতে আলম মিয়া (৩৮) নামে এক কাঠমিস্ত্রিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত আলম মিয়া বংপুর গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় আলম বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য বের হন। গুলির শব্দে আশেপাশের মানুষ ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আলমের মরদেহ পড়ে থাকতে দেখে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে একাধিক মোটরসাইকেলে করে বংপুর গ্রামে আসে কয়েকজন দুর্বৃত্ত। তারাই হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রীর অভিযোগ, সোমবার (২৩ নভেম্বর) প্রতিবেশী মমতাজ উদ্দিনের ছেলে অনিক মিয়ার সঙ্গে ঝগড়া হয়। পরে সে তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি এলাকাবাসীর।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান জানান, হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকারীকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

খুলনায় গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত