ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা কার্যত ছেড়ে দিয়েছে: ট্রাম্প

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা কার্যত ছেড়ে দিয়েছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অষ্টম মাসে এসে বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সব পরিকল্পনা থেকে কার্যত পিছু হটেছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) ওহাইও রাজ্যের একটি সমাবেশে যোগ দেওয়ার জন্য হোয়াইট হাউস ছাড়ার মুহূর্তে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ট্রাম্পের দাবি, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর কিছুদিন তেলের বাজার অস্থির থাকলেও বর্তমানে দাম বেশ নিম্নমুখী।

তিনি বলেন, তেলের দাম কমছে। তেলের দাম এখন আরও কম, এবং বাইডেন প্রশাসনের আমলের চেয়েও কম। অথচ ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে ব্যাপারে তারা (বাইডেন প্রশাসন) কিছুই করেনি।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, মার্কিন-ইসরায়েলের এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান। গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।

পেজেশকিয়ানের মতে, ধর্মীয় নিষেধাজ্ঞার কারণেই তারা পরমাণু অস্ত্র চান না। এমনকি আন্তর্জাতিক পরিদর্শকদের কড়া নজরদারির অধীনে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমিয়ে আনার প্রস্তাবও তারা দিয়ে রেখেছে।

তবে তেহরান তাদের অবস্থানে অনড় রয়েছে। যুক্তরাষ্ট্র যদি অবিলম্বে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার না করে, তবে তাদের বেসামরিক ও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে কোনো ধরনের কাঠামোগত ছাড় বা আপস করা হবে না।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/