খুলনায় গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
খুলনায় গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত
নিহত আব্দুল হালিম

খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আব্দুল হালিম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় তাকে দুর্বৃত্তরা গুলি করে।

মাথা ও বুকে গুলিবিদ্ধ হালিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে।

নিহত আবদুল হালিম নগরের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কল্পতরু মার্কেটের পূর্ব পাশে সড়কের ওপর আবদুল হালিমকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। তার মাথা ও বুকে গুলি লাগে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ৪১টি হত্যার ঘটনা ঘটেছে।

সব মিলিয়ে চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা নগরে ৪১টি ও জেলায় ৪০টিসহ মোট ৮১টি হত্যাকাণ্ড ঘটেছে।

/টিই/