খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান স্থগিত ইরানের

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরুতে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা পুনরায় স্থগিত করে জুন মাসের শেষ বা জুলাইয়ের শুরুতে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) তেহরানের মেয়র আলিরেজা জাকানি এ তথ্য নিশ্চিত করেছেন। ফার্স সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে মেয়র বলেন, এর আগে মহররমের শুরুতে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা থাকলেও ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে শহীদ ইমাম হুসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিয়া সম্প্রদায়ের বার্ষিক শোক পালনের সুবিধার্থে এটি মহররমের প্রথম দশ দিন পর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন এ সিদ্ধান্তের ফলে আগামী ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে, অর্থাৎ মহররম মাসের দ্বিতীয় দশ দিনে খামেনির জানাজা অনুষ্ঠিত হবে। প্রায় ৩৭ বছর ধরে ইরানের নেতৃত্ব দেওয়া এই শীর্ষ নেতা গত ২৮ ফেব্রুয়ারি মধ্য তেহরানে নিজ বাসভবনে নিহত হন। যুদ্ধের তীব্রতার কারণে এর আগে ৪ মার্চের নির্ধারিত জানাজাও স্থগিত করতে বাধ্য হয়েছিল প্রশাসন। তেহরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধারণা, আসন্ন এ ঐতিহাসিক রাষ্ট্রীয় জানাজায় প্রায় ২ কোটি মানুষের সমাগম ঘটতে পারে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে দুই বিষয়ে অগ্রাধিকার ইরানের