শিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে দুই বিষয়ে অগ্রাধিকার ইরানের

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে দুই বিষয়ে অগ্রাধিকার ইরানের
প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ব্যানারের সামনে দিয়ে ইরানিদের যাতায়াত

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে ইরান দুই বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরমান মাহমুদিয়ান। প্রথমটি হলো নিরাপত্তা নিশ্চয়তা, আরেকটি নিষেধাজ্ঞা প্রত্যাহার।

ইরান চায় তেহরানের বিরুদ্ধে আর কোনো হামলা হবে না এমন নিশ্চয়তা। তবে ট্রাম্পের পক্ষে এই নিশ্চয়তা দেওয়া কঠিন হবে বলে মনে করছেন মাহমুদিয়ান।

তিনি বলেন, ট্রাম্প হয়তো যুক্তরাষ্ট্রের পক্ষে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে। তবে ইসরায়েলের ক্ষেত্রে তিনি একই কাজ করতে পারবেন এমন কোনো সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো চুক্তি হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাতে রাজি হবেন কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

এছাড়াও তেহরান চায় তাদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ‘অবিলম্বে অর্থনৈতিক সহায়তা’। কারণ যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/