হরমুজে আবারও উত্তেজনা, বাড়লো তেলের দাম

হরমুজে আবারও উত্তেজনা, বাড়লো তেলের দাম
সিজেডএন ডেস্ক

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার পর জাতিসংঘের সামুদ্রিক সংস্থা প্রণালিটিতে আটকে পড়া জাহাজগুলোকে সরিয়ে নেওয়ার পরিকল্পিত অভিযান বাতিল করেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) তাদের উদ্ধার পরিকল্পনা স্থগিত করার পর বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।
শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৫২ ডলার বা ২.১ শতাংশ বেড়ে ৭৫.২৬ ডলারে পৌঁছায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১.৫৮ ডলার বা ২.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭১.৯২ ডলারে ওঠে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ সমাপ্তির সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তেলের দাম কমতে থাকে। তবে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির অদূরে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের পর গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও তেল রপ্তানি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট আই

হরমুজ প্রণালিতে নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের