বাহরাইনে ড্রোন হামলায় আহত ৩২, তেল শোধনাগারে আগুন

সিটিজেন ডেস্ক

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। দেশটির প্রধান তেল শোধনাগারেও হামলা হয়েছে। হামলার পর তেল শোধনাগারটির দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী মানামার কাছে ইরানের ড্রোন হামলায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। আহতদের সবাই বাহরাইনের নাগরিক।
প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক মেয়ে রয়েছে। তার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহতদের মধ্যে একজন দুই মাস বয়সী শিশুও রয়েছে। আহতদের মাঝে চারজনের অবস্থা গুরুতর। কোনো কোনো শিশুর অস্ত্রোপাচারও করতে হয়েছে।
প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলার পর সেখানে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। সোমবার (৯ মার্চ) প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানায়।
হামলার শিকার বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানিটি দেশটির প্রধান তেল শোধনাগার। এটি দেশটির জ্বালানি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য, সরকারের দিক থেকে প্রথমে বলা হয়েছিল, ইরানি ড্রোন হামলায় তেল শোধনাগারে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। লোকজন আহত হয়েছে। পরে তেল শোধনাগারটি থেকে ঘন ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়।
হামলার পরে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তাই তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না।