শিরোনাম

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছে ইরান: ইসরায়েলের সবেক রাষ্ট্রদূত

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছে ইরান: ইসরায়েলের সবেক রাষ্ট্রদূত
ইরান

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অ্যালন পিঙ্কাস বলেছেন, যুদ্ধ থেকে ইরান আরও শক্তিশালী ও সাহসী হয়ে উঠেছে। অন্যদিকে ইসরায়েল এখন আঞ্চলিকভাবে এক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন।

ইসরায়েল থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংঘাতের পর ইসরায়েল আরও বেশি নিরাপদ হয়েছে নাকি কম, তা বলার সময় এখনও আসেনি। তবে তিনি যুক্তি দেন যে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট স্পষ্টভাবে বদলে গেছে।

পিঙ্কাস বলেন, ‘২০২৬ সালের জুনের মাঝামাঝি সময়ের ইরান, যুদ্ধ শুরুর দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির ইরানের চেয়ে ভূ-রাজনৈতিকভাবে বহুগুণে শক্তিশালী ও আরও বেশি সাহসী।’ তিনি আরও বলেন, এই যুদ্ধের সময় ইরান আঞ্চলিক ভারসাম্য বদলে দিয়েছে।

‘ইরান কৌশলগত সমীকরণকে ওলটপালট করে দিয়েছে। ইরান আরব উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে। এছাড়া ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে,’ যোগ করেন তিনি।

সাবেক এই রাষ্ট্রদূত সতর্ক করে বলেন, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ-পরবর্তী ভারসাম্য অনিশ্চিত রয়ে গেছে।’ তিনি এও বলেন, এই ভারসাম্য আর আগের মতো ইসরায়েলের অনুকূলে থাকবে না।

‘ইসরায়েল ও ইরানের মধ্যে কী ধরনের ক্ষমতার ভারসাম্য গড়ে উঠবে, তা বলার সময় এখনও আসেনি। তবে এটা নিশ্চিত যে, ফেব্রুয়ারিতে বিদ্যমান ভারসাম্যের চেয়ে তা ভিন্ন হবে এবং ইসরায়েলের জন্য কম সুবিধাজনক হবে,’ বলেন পিঙ্কাস।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/