তেহরানে যুদ্ধবিমানের শব্দ ও বিকট বিস্ফোরণ

সিটিজেন ডেস্ক

ইরানের রাজধানী তেহরানের আকাশে যুদ্ধবিমানের প্রচণ্ড শব্দের পাশাপাশি বিস্ফোরণের বিকট শব্দও শোনা গেছে।
শুক্রবার (৬ মার্চ) তেহরানে অবস্থানরত আল জাজিরার সাংবাদিক এমনটি জানিয়েছেন।
এদিকে ইসরায়েল বলেছে, তেহরানে ‘ব্যাপক মাত্রায়’ বিমান হামলা শুরু হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের যুদ্ধবিমানগুলো ইরানের রাজধানীতে বিভিন্ন অবকাঠামোর ওপর নতুন করে এক ‘দফা হামলা’ চালাচ্ছে।
এক বিবৃতিতে ইসরায়েল এই হামলাগুলোকে ‘ব্যাপক’ হিসেবে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি।
যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের একটি ড্রোন ক্যারিয়ারে হামলা চালিয়েছে। বর্তমানে সেটিতে আগুন জ্বলছে।
ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) জানায়, হামলায় তেহরানের পূর্বাঞ্চলের কিছু এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভয়েস অব আমেরিকার ফার্সি সংবাদ বিভাগও শুক্রবার ভোরে মধ্য ইরানের শহর ইসফাহানে বিস্ফোরণের খবর দিয়েছে।
লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এলাকায় এসব হামলা চালানো হয়।
ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) এর আগে ওই এলাকা থেকে বেসামরিকদের সরে যেতে নির্দেশ দিয়েছিল। এটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি।
অন্যদিকে ইরাক ও এ অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭টি অভিযান চালানো হয়েছে বলে দাবি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের (আইআরআই)। এক বিবৃতিতে আইআরআই জানায়, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাকে থাকা ‘শত্রু ঘাঁটিগুলোতে’ হামলা চালিয়েছে।
গত শনিবার ইরানে যৌথ হামলা চালানো শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটির সর্বোচ্চ নেতা এবং শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। জবাবে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। আজ শুক্রবারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।