প্রতিদিন ১১ মিলিয়ন ব্যারেল তেল নষ্ট হচ্ছে: আইইএ প্রধান

সিটিজেন ডেস্ক

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে প্রতিদিন ১১ মিলিয়ন ব্যারেল তেল নষ্ট হচ্ছে। তিনি বলেন, বর্তমান সংকট ১৯৭০-এর দশকের দুটি তেল সংকটের মিলিত প্রভাবকেও ছাড়িয়ে গেছে এবং এর প্রভাব থেকে কোনো দেশই মুক্ত থাকবে না।
বিরোল সোমবার এক অস্ট্রেলীয় গণমাধ্যমকে বলেন, ‘আজ পর্যন্ত প্রতিদিন ১১ মিলিয়ন ব্যারেল তেল হারানো হয়েছে, যা ১৯৭০-এর দশকের দুটি বড় তেল সংকটের সম্মিলিত ক্ষতির চেয়ে বেশি।’ তখন ইয়োম কিপুর যুদ্ধের সময় আরব তেল নিষেধাজ্ঞা এবং পরবর্তীতে ইরানের ইসলামী বিপ্লব ও ইরাক-ইরান যুদ্ধের কারণে এই ধরনের ক্ষতি হয়েছিল।
তিনি আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর গ্যাসের বাজার, বিশেষ করে ইউরোপে প্রায় ৭৫ মিলিয়ন ঘনমিটার গ্যাস হারিয়েছে। এবং এখন পর্যন্ত এই সংকটের ফলে মোট ১৪০ বিলিয়ন ঘনমিটার গ্যাসের ক্ষতি হয়েছে, যা প্রায় দ্বিগুণ।
ফেব্রুয়ারির শেষের দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ। এর ফলে আন্তর্জাতিক তেলের দাম তীব্রভাবে বেড়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইরানকে সতর্ক করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় না খোলা হলে যুক্তরাষ্ট্র দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবে।
বিরোল বলেন, ‘বিশ্ব অর্থনীতি আজ একটি বিরাট হুমকির মুখে, এবং আমি আন্তরিকভাবে আশা করি সমস্যাটি দ্রুত সমাধান হবে।’ তিনি বৈশ্বিক সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্ব বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলে মারাত্মক প্রভাব পড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী বাব আল-মান্দাব প্রণালীও বন্ধ করতে পারে, যা ভূমধ্যসাগর হয়ে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে পণ্য পরিবহন বন্ধ করে দেবে। এর ফলে জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে অন্য পথ অবলম্বন করতে হবে, যা সরবরাহ ব্যবস্থাকে আরও জটিল করে তুলবে।
সূত্র: আল জাজিরা