‘সৌদি-তুরষ্কের যাকাতের টাকায় গোপন সংগঠন চলছে’

লক্ষ্মীপুর সংবাদদাতা

পানিসম্পদ মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জামায়াত খেজুর বিতরণ নিয়ে বিএনপির কাছে হিসাব চাইছে, যদিও ওই খেজুর প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে। বিএনপি কোনো খেজুর সরাসরি নেয়নি।
লক্ষ্মীপুরে টাউন হল মিলনায়তনে ‘মানব কল্যাণ’ নামের একটি সংগঠনের উদ্যোগে মাদক ও সন্ত্রাস নির্মূলে মতবিনিময় সভায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমন কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পানিসম্পদ মন্ত্রী বলেন, সৌদি আরব, তুরস্ক ও চীন থেকে প্রাপ্ত যাকাতের অর্থ ব্যবহার করে গোপন সংগঠন পরিচালনা করা হচ্ছে, যার জবাব জনগণের কাছে দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং সঞ্চালনা করেন হারুনুর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য; খায়ের এজাজ মাসুদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী; মাইন উদ্দিন পাঠান এবং লনি গোপাল ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় বক্তারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।