ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনা নিয়ে নেতানিয়াহুর অস্বস্তি

সিটিজেন ডেস্ক

ইরানের সঙ্গে আলোচনায় ফেরার ঘোষণাকে ইসরায়েলের কৌশলের জন্য ধাক্কা হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।
ইসরায়েলি লেখক ও হারেৎজ-এর সাবেক কলামিস্ট আকিভা এলদার বলেন, নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার কাছে ইরানে সংঘাত বাড়ানো এবং শাসন পরিবর্তনের বাইরে অন্য কোনো ফলাফল গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের আলোচনায় ফেরার ঘোষণাকে ইসরায়েলে সে দৃষ্টিতেই দেখা হচ্ছে।
আল জাজিরাকে তিনি বলেন, আলোচনায় ফেরার অর্থ হচ্ছে—ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি ঠেকাতে পারবে না। বিষয়টি দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানের কেন্দ্রবিন্দু।
তবে এলদারের মতে, এ ইস্যুতে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার ঝুঁকি নেবেন না নেতানিয়াহু। কারণ মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধান ডানপন্থী রাজনৈতিক দল লিকুদ ভোটারদের মধ্যে জনপ্রিয়।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সংঘাত থেমে গেলে ইসরায়েল লেবাননমুখী হতে পারে। সে ক্ষেত্রে হিজবুল্লাহকে লক্ষ্য করে সামরিক তৎপরতা বাড়ানো এবং রাজনৈতিকভাবে ‘বিজয়’ দেখানোর চেষ্টা থাকতে পারে।
এদিকে ট্রাম্প আগেই জানিয়েছেন, তেহরানের সঙ্গে চলমান আলোচনার প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা আপাতত বিলম্বিত করা হবে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান।