শেখ হাসিনা ও শামীম ওসমানকে নিয়ে শফিকুল আলমের ‘রসিকতা’

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানকে নিয়ে রসিকতায় মেতেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব ও ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম।
শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসিনার দেশে ফেরার খবর এবং শামীম ওসমানের ক্যানসারের বিষয়টি নিয়ে একটি ‘কথোপকথন পোস্ট করেছেন তিনি।
সিটিজেন জার্নাল টোয়েন্টিফোরের পাঠকদের জন্য শফিকুল আলমের পোস্ট হুবহু তুলে দেওয়া হলো-
আপা: আমি চাচ্ছি তুমি আমার সাথে ডিসেম্বরে ফিরবে!! আমরা একসাথে খাবো, বিশ্রাম করব আর খেলবো!!
শামীম: অবশ্যই ফিরবো ও খেলবো, আপা!! কিন্তু আমার তো স্টেজ ফোর ক্যানসার। আমি সুস্থ হয়ে নেই তারপর ফিরবো!!
আপা: কী বলো!! স্টেজ ফোর ক্যানসার!! আমাকে আগে বলোনি কেন!!
শামীম: আপনি ডিসেম্বর নিয়ে ব্যস্ত ছিলেন!!
আপা: আমার খুব ইচ্ছা আমরা দুই ভাই-বোন বাকি জীবনটা একসাথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় থাকবো। আর মাঝেমধ্যে নারায়ণগঞ্জ বেড়াতে যাবো!!
শামীম: আপা, আমার হৃদয় সবসময় গোপালগঞ্জে আর নারায়ণগঞ্জে আছে ও থাকবে!! কিন্তু তার আগে নিউইয়র্কে একটু চিকিৎসা নিয়ে নেই!!
আপা: তাইলে ডিসেম্বরে আমি কার সাথে ফিরবো!!
শামীম: শেখ সেলিম; শেখ হেলাল, শেখ তাপস, শেখ পরশ, শেখ জুয়েল, শেখ তন্ময়, শেখ গোপাল!!
আপা: তুমি খালি শেখদের নাম বললা!! কিন্তু ওরা তো বলছে গোপালগঞ্জে ফেরাটা ঠিক হবে না!! ওরা আরও কিছুদিন ভারতে থাকবে!! ওরা বলছে আমার যাওয়ার পর ওরা আসবে!!
শামীম: তাইলে ওবায়দুল কাদের ও নানককে নেন!!
আপা: কাদের তো ছবি তোলায় ব্যস্ত!! আর কী সব ‘ম্যান ইজ মরটাল’ মার্কা ফেসবুক পোস্ট দেয়!! নানক পুরাই তাল!!
শামীম: তাইলে নবনীতা আর সুবীর ভৌমিককে নিয়ে ফিরেন!! বাকিটা পরে দেখবো!!

উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে, হাসিনা সরকারের পতনের পর গোপনে দেশ ছাড়েন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। বিভিন্ন সূত্রের দাবি, বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। এ ছাড়া তার শারীরিক অবস্থা নিয়েও নানা আলোচনা চলছে। শোনা যাচ্ছে, তিনি ক্যানসারে আক্রান্ত এবং রোগটি চতুর্থ পর্যায়ে রয়েছে। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

মতিউর রহমানের বক্তব্য বিভ্রান্তিকর: শফিকুল আলম