নরসিংদীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৫

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পচারবাড়ি এলাকায় ইটাখোলা-কটিয়াদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মিনারা বেগম (৬০) মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নধাইর গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টবাহী একটি ট্রাক মনোহরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ইটাখোলার দিকে আসা যাত্রীবাহী অটোরিকশাটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মিনারা বেগমের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন।
আহতরা হলেন, সৌরভ (২৭), জান্নাতুল (০৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫) ও কাউসার (১৫)। তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন।
ওসি মো. কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাসহ মরদেহ উদ্ধার করেছে।

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, আটক ২৮৮