ভারতের মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় এক নারীসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোরে রাজ্যের কাংপোকপি জেলার একটি গ্রামে সশস্ত্র দুষ্কৃতকারীদের অতর্কিত হামলা ও দুই পক্ষের গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।