দেশের প্রতিটি সংকটে বিএনপি জনগণের পাশে ছিল: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রতিটি সংকটে বিএনপি জনগণের পাশে ছিলো বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল, তেমনি চব্বিশের গণঅভ্যুত্থানের পর তার উত্তরসূরি তারেক রহমানের ওপর আস্থা রেখেছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বর্ণাঢ্য র্যালি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় এই র্যালিতে বিশাল শোডাউনসহ যোগদান করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
র্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নেতাকর্মীরা। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধ, আধুনিক সশস্ত্র বাহিনী গঠন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এরপর বিজয়নগর ও পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মূল র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বলেন, বিভিন্ন সময়ে স্বৈরশাসকেরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা করেছে। সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। জাতীয় ইতিহাসে যার যতটুকু অবদান রয়েছে, তা যথাযথভাবে স্বীকৃতি দিতে হবে।
সমাবেশে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, দেশের প্রতিটি সংকটে বিএনপি জনগণের পাশে ছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও গণতন্ত্র যখন বিপন্ন ছিল, তখন জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। দায়িত্ব গ্রহণের পর তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ শহীদ জিয়ার উত্তরসূরি তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। তার নেতৃত্বে গণতন্ত্রের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। কোনো অপশক্তি যেন এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
জিয়াউর রহমানের অবদান তুলে ধরে আবদুস সালাম বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি দেশের সশস্ত্র বাহিনী গড়ে তোলার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর তিনি রক্ষীবাহিনী বিলুপ্ত করে সশস্ত্র বাহিনীকে সুসংগঠিত ও শক্তিশালী করেন।
তিনি বলেন, সশস্ত্র বাহিনী, জনগণ, ছাত্র, শ্রমিক ও কৃষকের ঐক্য বজায় থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারবে না। সশস্ত্র বাহিনী দিবসে এটিই হোক সবার অঙ্গীকার।

সশস্ত্র বাহিনী দিবস আজ