বিমানে সহযাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অস্ট্রেলিয়ায় ভারতীয় গ্রেপ্তার

সিটিজেন ডেস্ক

সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়াগামী একটি ফ্লাইটে নারী সহযাত্রীকে ধর্ষণসহ যৌন নিপীড়নের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে অস্ট্রেলীয় পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) স্কুট এয়ারলাইনসের সিঙ্গাপুর-পার্থ ফ্লাইটে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম সুধীর কুমার চৌহান। তিনি ফ্লাইটে তার পাশে বসা এক নারী সহযাত্রীকে আক্রমণ ও যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার শিকার ওই নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানালে তাকে তাৎক্ষণিকভাবে অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, এয়ারলাইনস কর্মীরা ফ্লাইটের বাকিটা সময় অভিযুক্ত ওই ব্যক্তির ওপর কঠোর নজরদারি বজায় রাখেন।
বিমানটি পার্থ বিমানবন্দরে অবতরণ করার পরপরই পুলিশ বিমানে প্রবেশ করে অভিযুক্ত সুধীর কুমার চৌহানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সম্মতিহীন যৌন মিলন এবং শ্লীলতাহানির একাধিক গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। এএফপির ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে বলেন, আকাশপথের ভ্রমণে প্রতিটি যাত্রীর নিরাপদ থাকার পূর্ণ অধিকার রয়েছে, বিশেষ করে যখন তারা বিমানে অন্যদের খুব কাছাকাছি অবস্থান করেন। তিনি আরও বলেন, বিমানে বা বিমানবন্দরে কোনো ধরনের অশালীন আচরণ বরদাস্ত করা হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকা জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) তার জামিন আবেদনের ওপর আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। তবে এ ঘটনা প্রসঙ্গে স্কুট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া