ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
সিজেডএন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ জুলাই দেশব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার (২৪ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে আগামী ২৮ ও ২৯ জুলাই (মঙ্গলবার ও বুধবার) দুই দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন সারা দেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করবেন। একইসঙ্গে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কর্মসূচির মূল লক্ষ্য জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করা।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

‘আমি জগন্নাথের শের’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা