হরমুজ অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার পরিকল্পনা ভারতের

সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালিতে চলমান অবরোধের কারণে মধ্যপ্রাচ্যে সৃষ্ট জ্বালানি সংকটের বিকল্প হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে ভারত। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে অচলাবস্থার জেরে নয়াদিল্লি এ কৌশলগত পদক্ষেপ নিয়েছে। বিজনেস অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম কেপলারের প্রধান জ্বালানি বিশ্লেষক সুমিত রিতোলিয়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন ।
তিনি জানান, ভারতের বাজারে তেল ও গ্যাস রপ্তানি বৃদ্ধির সক্ষমতা ওয়াশিংটনের রয়েছে। তবে এটি মধ্যপ্রাচ্যের বিশাল সরবরাহের সম্পূর্ণ বিকল্প বা তা পুরোপুরি প্রতিস্থাপন করার মতো পর্যাপ্ত নয়। এ সংকটের মধ্যে ভারত কেবল যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে না, বরং সমান্তরালভাবে রাশিয়া থেকেও জ্বালানি তেল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এমন এক পরিস্থিতির মাঝেই জ্বালানি ও প্রতিরক্ষা খাতের দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করতে বর্তমানে ভারত সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সীমিত করে দেয়। ইরানের এ পদক্ষেপের ফলে জ্বালানিসমৃদ্ধ পারস্য উপসাগরীয় অঞ্চলে তীব্র নিরাপত্তা সংকট তৈরি হয়েছে এবং বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথে পণ্য পরিবহন প্রায় স্থবির হয়ে পড়েছে। ইরান ও ওমানের মধ্যবর্তী স্থানে অবস্থিত এ প্রণালিটি মূলত পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। উল্লেখ্য, বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এ রুট দিয়ে পরিবাহিত হয়। এছাড়া অ্যালুমিনিয়াম ও সারসহ বিভিন্ন জরুরি পণ্যের বৈশ্বিক সরবরাহের ক্ষেত্রেও জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সূত্র: আল জাজিরা

নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক