ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ করলো ভারত

সিটিজেন ডেস্ক

নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করা ককরোচ জনতা পার্টির (সিজেপি) ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে ভারত সরকার। শনিবার (২৩ মে) দলটির প্রতিষ্ঠাতা ও বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিত দিপকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের আদলে গঠিত এ দলটি দেশটির তরুণ প্রজন্মের মাঝে বিপুল সাড়া ফেলেছিল। ওয়েবসাইট বন্ধের ঘটনাটিকে সরকারের একটি দমনমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে অভিজিত তার এ প্ল্যাটফর্মটি বন্ধের নিন্দা জানিয়েছেন।
এ দল গঠনের পেছনে রয়েছে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি বিতর্কিত মন্তব্য। চলতি মাসের শুরুতে হাইকোর্টের এক শুনানিতে দেশের বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করেন তিনি। এ অপমানের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে বোস্টন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ককরোচ জনতা পার্টির ডাক দেন অভিজিত। যদিও পরবর্তীতে সমালোচনার মুখে প্রধান বিচারপতি দাবি করেন, তার মন্তব্যটি কেবল ভুয়া ডিগ্রিধারী চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে ছিল এবং তিনি বিশ্বাস করেন তরুণরাই উন্নত ভারতের আসল স্তম্ভ।
ইতোমধ্যেই দলটির ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার সংখ্যা ২ কোটি ২০ লাখ অতিক্রম করেছে। তবে ওয়েবসাইট বন্ধের পাশাপাশি অভিজিতের ব্যক্তিগত ও দলীয় ইনস্টাগ্রাম পেজ দুটিও হ্যাক করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কেলেঙ্কারিতে দেশজুড়ে তীব্র বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে সিজেপি দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দিয়েছে।
সূত্র: আল জাজিরা

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাকে প্রাণনাশের হুমকি 