শিরোনাম

ফার্মের মুরগির ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি, গ্রেপ্তার ১

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
ফার্মের মুরগির ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি, গ্রেপ্তার ১
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মর্জিনা আক্তার ওরফে গেন্দী (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মর্জিনা আক্তার উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুর কুটি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মর্জিনা আক্তার দীর্ঘদিন যাবৎ ফার্মের মুরগির দোকানের ব‍্যবসার আড়ালে মূলত ইয়াবা কেনা-বেচা করে আসছিলেন। তিনি সোনাহাট স্থল বন্দরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ নানা রকমের অসামাজিক কর্মকাণ্ডের জড়িত।

পুলিশ আরও জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল পরিবহনের কাজে সোনাহাট স্থল বন্দরে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের নিকট নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন মর্জিনা আক্তার। বিভিন্ন সময় তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও, সে সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেত। অবশেষে শুক্রবার দুপুরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এসময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া চলছে।

/এফআর/