শিরোনাম

বেরোবিতে আবু সাঈদ স্মরণে টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন সাংবাদিকতা-জেন্ডার স্টাডিজ বিভাগ

বেরোবি সংবাদদাতা
বেরোবি সংবাদদাতা
বেরোবিতে আবু সাঈদ স্মরণে টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন সাংবাদিকতা-জেন্ডার স্টাডিজ বিভাগ
বেরোবিতে আবু সাঈদ স্মরণে টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন সাংবাদিকতা-জেন্ডার স্টাডিজ বিভাগ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ আবু সাঈদের স্মরণে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) টুর্নামেন্টের দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে পুরুষ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে জেন্ডার স্টাডিজ বিভাগ। নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সাংবাদিকতা বিভাগ।

এদিন বিকেলে উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর খেলার মাঠে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে নারীদের ফাইনালে বাংলা বিভাগকে হারিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে, পুরুষদের ফাইনালে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘সবার প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতাটি অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ক্রীড়া ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।’

/এফআর/