ইউরোপের সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া: পুতিন

সিজেডএন ডেস্ক

ইউরোপে রুশ হামলার ভয় দেখিয়ে আতঙ্ক ছড়াচ্ছে পশ্চিমারা- এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সেন্ট পিটার্সবার্গে এ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি রাশিয়ার নেই।
পুতিনের মতে, ইউরোপের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ানোর কোনো বাস্তব কারণও এই মুহূর্তে নেই। যারা বিনা কারণে রাশিয়ার হামলার আশঙ্কা প্রকাশ করে যুদ্ধ প্রস্তুতির কথা বলছে, তাদের সমালোচনাও করেছেন তিনি।
পুতিনের এ আশ্বাসে ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ কিন্তু কমছে না। বিশেষ করে ইউক্রেনের মিত্ররা নিজেদের ভূখণ্ডে সম্ভাব্য রুশ হামলা বা গোপন নাশকতার আশঙ্কা প্রকাশ করে আসছে। চলতি মাসের শুরুর দিকে জার্মানি অভিযোগ করে, আগস্টে লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার ছক করেছিল মস্কো। কিন্তু এ অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। পোল্যান্ডও সতর্ক করেছে, কিয়েভকে সমর্থন জোগানো দেশগুলোর ওপর যেকোনো সময় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া।
এদিকে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার প্রসঙ্গও এড়িয়ে যাননি পুতিন। তিনি জানিয়েছেন, কিয়েভের সঙ্গে আলোচনার টেবিলে এখনো সব প্রস্তাব খোলা রয়েছে। গত সপ্তাহে রুশ পার্লামেন্ট নির্বাচনের পরপরই ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার টেবিলে বসার পূর্ণ প্রস্তুতি ছিল রাশিয়ার।
পুতিনের অভিযোগ, ওই সময়ে মস্কো এবং বিভিন্ন ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেন। এ ধরনের উসকানির পর শান্তি আলোচনা আদৌ নতুন করে শুরু করা হবে কি না, তা সম্পূর্ণ নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনা করেই ঠিক করবে মস্কো।
সূত্র: ফ্রান্স ২৪

ইউক্রেনে রাতভর ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার, শিশুসহ নিহত ৪