তুরস্কে কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

তুরস্কে কারখানায় বিস্ফোরণ, নিহত ৬
সিটিজেন জার্নাল ডেস্ক

তুরস্কের ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় হাবাস আয়রন অ্যান্ড স্টিল কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। ইজমির গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন থাকা একজন গুরুতর আহত ব্যক্তি মারা গেছেন এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করেছেন।
বিস্ফোরণের পরপরই কারখানায় আগুন ধরে যায় এবং চারপাশে ঘন ধোঁয়া ও ধুলার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী, মেডিকেল টিম এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো।
এর আগে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছিল, এ ঘটনায় ৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে গভর্নরের কার্যালয়ের সর্বশেষ আপডেট অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু এবং ধ্বংসস্তূপ থেকে দুজনের মরদেহ উদ্ধারের পর মোট নিহতের সংখ্যা বেড়ে ছয় হলো।
ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গভর্নরের কার্যালয় জানিয়েছে, উদ্ধারকাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং কোনো বাধা ছাড়াই চালিয়ে যাওয়া হচ্ছে।
শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী ভেদাত ইসিখান জানিয়েছেন, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন প্রধান পরিদর্শক নিয়োগ করা হয়েছে।
ভেদাত ইসিখান জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আমাদের সর্বোচ্চ আশা, প্রাণহানির সংখ্যা যেন আর না বাড়ে। এছাড়া মন্ত্রণালয় পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। দেশটির উপরাষ্ট্রপতি জেভদেত ইলমাজ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি

সৌদি আরবে সেনা মোতায়েনের পথে তুরস্ক