ইউক্রেন-রাশিয়া আলোচনার আগে মোদি-জেলেনস্কির ফোনালাপ

সিটিজেন জার্নাল ডেস্ক

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সোমবার (৯ নভেম্বর) টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ কথোপকথনে দুই নেতা চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত, সাম্প্রতিক কূটনৈতিক ঘটনাবলী এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি এ আলোচনাকে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেছেন এবং ভারত-ইউক্রেন সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। তিনি আরও বলেন, সংঘাত, এর মানবিক দিক এবং শান্তি পুনরুদ্ধারের বিভিন্ন প্রচেষ্টা বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য তিনি জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে, মোদি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সম্ভাব্য সব উপায়ে অবদান রাখার ব্যাপারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি মোদিকে সর্বশেষ কূটনৈতিক পরিস্থিতি এবং আবুধাবিতে অনুষ্ঠিতব্য বৈঠকের চলমান প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন। ইউক্রেন আলোচ্যসূচির প্রতিটি বিষয়ে প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংঘাত প্রশমনে রাশিয়াকেও অনুরূপ সদিচ্ছা প্রদর্শন করতে হবে।
ইউক্রেনের রাষ্ট্রপতি আরও বলেন, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানিতে বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে খাদ্য করিডোর স্থাপনে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। জেলেনস্কির মতে, নরেন্দ্র মোদি বলেছেন এ ধরনের করিডোর স্থাপনে মধ্যস্থতা করতে প্রস্তুত ভারত এবং কিয়েভ আশা করে যে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

গাজায় বিদেশি সেনা মোতায়েনে ঘাঁটি প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

-CznNewsLab-d7eff9.jpg)