রাজধানীতে দুই বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে দুই বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
উত্তর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতি পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের অধিকাংশ সিট ও গ্লাস পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭, বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, মধুমতি পরিবহণের বাসটি পার্কিং করা অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পল্লবীতে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে
পল্লবীতে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে

এদিকে উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।

জানা গেছে, রাতে উত্তর বাড্ডা এলাকায় বাসটিতে আগুন দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

/টিই/