গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো ঘরোয়া লিগের ম্যাচ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল লিগের অন্যতম ভেন্যু গোপালগঞ্জ স্টেডিয়াম। ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘের হোম ভেন্যু এটি। তবে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ফলে বাফুফের লিগ কমিটি প্রথম লেগের পরবর্তী ম্যাচগুলো গোপালগঞ্জ থেকে সরিয়ে নিয়েছে।
বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি জানান, ‘গোপালগঞ্জ ইস্যুতে লিগ কমিটির জরুরি সভা ছিল। সভায় আসন্ন রাউন্ড থেকে প্রথম লেগ পর্যন্ত গোপালগঞ্জ ভেন্যুতে খেলা স্থগিত রাখা হয়েছে। ক্লাবগুলোকে ফেডারেশন ঝুকির মুখে ফেলতে চায় না।’
গোপালগঞ্জের দুই হোম ভেন্যুর দল আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়নকে মানিকগঞ্জ কিংবা ময়মনসিংহে খেলার প্রস্তাব দেয়া হয়েছে।
ব্রাদার্স ও আরামবাগ গোপালগঞ্জের সংকট আচ করে আগেভাগেই চিঠি দিয়েছে। দুই ক্লাবই ঢাকা স্টেডিয়ামে নিজেদের বাকি হোম ম্যাচ খেলার আবেদন জানিয়েছে।
সাফের জন্য ঘরোয়া ফুটবলে প্রায় এক মাস বিরতি ছিল। গেল মঙ্গলবার (২৪ নভেম্বর) ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল আবার শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) থেকে লিগের ষষ্ঠ রাউন্ড।

রেকর্ড গড়ে ট্রিপল জাম্পে রৌপ্য জিতলেন স্বপ্না