সাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ২৮ মিনিটের দিকে ছয়তলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।

গুদামটিতে প্লাস্টিকের সামগ্রী রাখা হতো

/টিই/