এস ইসলাম’স ড্রিম রিয়েল এস্টেটের চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কম টাকায় প্লটের শেয়ার দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এস ইসলাম’স ড্রিম রিয়েল এস্টেটের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, এস ইসলাম’স ড্রিম রিয়েল এস্টেটের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক কম টাকায় স্বপ্নের প্লটের শেয়ার দেয়ার প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। রাজধানীতে স্থায়ী আবাসনের স্বপ্ন নিয়ে অনেকেই নিজেদের সঞ্চয়, ব্যাংকঋণ ও স্বজনদের কাছ থেকে ধার করা টাকা বিনিয়োগ করেছিলেন প্রতিষ্ঠানটিতে। কিন্তু চুক্তি অনুযায়ী ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে তিনি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ভুক্তভোগীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন বিজ্ঞাপনে আকর্ষণীয় প্রচারণার মাধ্যমে তাদের জমির শেয়ার কিনতে উৎসাহিত করা হয়। শেয়ার কেনার সময় চুক্তিতে এক বছরের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা উল্লেখ ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তারা ফ্ল্যাট পাননি। বরং পরবর্তী সময়ে শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়ে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এস ইসলাম’স ড্রিম রিয়েল এস্টেটের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। এ ছাড়া খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তিনি এক বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং পলাতক ছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
তিনি বলেন, জমির শেয়ার দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগীদের কেউ কেউ সংবাদ সম্মেলনও করেছেন। গতকাল রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভোর আনুমানিক ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক