লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি জেলেনস্কির

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি জেলেনস্কির
লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে জেলেনস্কি। ছবি: রয়টার্স

লিবিয়ার উপকূলে রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিজেদের তৈরি সাতটি চালকবিহীন নৌযান দিয়ে রুশ যুদ্ধজাহাজ ‘মার্কুরি’ ডুবিয়ে দেওয়া হয়েছে। এ হামলাতেই রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টারও ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন তিনি। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (২৩ নভেম্বর) জেলেনস্কি জানান, লিবিয়ার পূর্ব দিকের বেনগাজি বন্দরে থাকা রাশিয়ার যুদ্ধজাহাজ মার্কুরিতে আঘাত হানে ইউক্রেনীয় বাহিনী। ২০২৩ সালে রুশ নৌবাহিনীতে যোগ দেওয়া এ জাহাজটি রাশিয়ার নতুন একটি যুদ্ধজাহাজ।

জেলেনস্কি বলেন, অভিযানে ইউক্রেনের তৈরি সাতটি চালকবিহীন নৌযান ব্যবহার করা হয়েছে। হামলায় যুদ্ধজাহাজটির পাশাপাশি রাশিয়ার একটি কেএ-২৭ সামরিক হেলিকপ্টারও ধ্বংস হয়েছে।তিনি আরও জানান, এ অভিযানের আরেকটি লক্ষ্য ছিল রাশিয়ার পণ্যবাহী জাহাজ ‘আঙ্গারা’। তার দাবি, রাশিয়া জাহাজটিকে অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করে আসছিল। অন্যদিকে আনাদোলু লিবিয়ার এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, রবিবার (২২ নভেম্বর) ভোরে বেনগাজি বন্দরে থাকা একটি রুশ জাহাজে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

লিবিয়ার আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, সেদিন সন্ধ্যায় আরেকটি হামলা হয়। ও হামলার লক্ষ্য ছিল মাল্টার একটি পণ্যবাহী জাহাজ। প্রতিবেদনে বলা হয়েছে, বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর বন্দরের কাছাকাছি একটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরকবাহী চালকবিহীন নৌযান দিয়ে হামলা চালানো হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/