বিশ্ব রেকর্ড গড়ে ৫২ বলে ডাবল সেঞ্চুরি সূর্যবংশীর

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বিশ্ব রেকর্ড গড়ে ৫২ বলে ডাবল সেঞ্চুরি সূর্যবংশীর
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি

প্রথমে ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে ৫০ ওভারের খেলায় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন বৈভব সূর্যবংশী। পরে সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করে গড়েন আরেক বিশ্ব রেকর্ড। ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড।

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী।

এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ম্যাগার্ক ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।

কাতারের দোহাতে আরব আমিরাত আগে ব্যাট করে করে ৮ উইকেটে ২৪৯ রান। জবাব দিতে নেমে এই রেকর্ড গড়েন সূর্যবংশী। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে আউট হন সূর্যবংশী।

/টিই/