জার্মানির সাড়ে ৪ শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি

সিটিজেন জার্নাল ডেস্ক

সোমবার (২৩ নভেম্বর) জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের শত শত স্কুলে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পৌঁছালেও আপাতদৃষ্টিতে বড় কোনো বিপদের আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। সাম্প্রতিক সময়ে ইউরোপের নানা দেশে স্কুলে এমন ভুয়া সতর্কবার্তা আসার ধারাবাহিকতাতেই জার্মানিতে এ ঘটনা ঘটল।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বার্লিন ছাড়াও বাডেন-ভুর্টেমবের্গ, থুরিংগিয়া, স্যাক্সনি-আনহাল্ট ও রাইনল্যান্ড-প্যালাটিনেটসহ আরও কয়েকটি রাজ্যের স্কুল থেকে হুমকির খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু দক্ষিণ-পশ্চিমের বাডেন-ভুর্টেমবের্গেই সাড়ে চার শতাধিক স্কুলে এই হুমকি পাঠানো হয়েছে।
যেসব এলাকায় এমন ঘটনা ঘটেছে, সেখানকার পুলিশ জানিয়েছে তারা মূল্যায়ন করে দেখেছে হুমকিগুলো গুরুতর নয় এবং এতে কোনো নির্দিষ্ট ঝুঁকি নেই। বার্লিন পুলিশের ভাষায়, যে স্কুলগুলো ইমেল পেয়েছে বা অন্য কোনো স্কুলের জন্য কোনো নির্দিষ্ট বিপদ বা হুমকির ইঙ্গিত দেয় এমন কোনো তথ্য নেই। যদিও স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, বাড়তি সতর্কতার অংশ হিসেবে কয়েকটি স্কুল খালি করা হয়েছিল।
পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাইনল্যান্ড-প্যালাটিনেটের পুলিশ জানিয়েছে, প্রায় একই ধরনের এসব ইমেইলে অজ্ঞাত প্রেরকরা দাবি করেছে যে স্কুল ভবনে বিস্ফোরক বসানো হয়েছে এবং তা ফাটানো হবে। তদন্ত শুরু হয়েছে উল্লেখ করে পুলিশ বলেছে, এ ধরনের হুমকিতে জনসাধারণের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং এটি একটি ফৌজদারি অপরাধ। ট্যাবলয়েড বিল্ডের খবর অনুযায়ী, হুমকির ইমেইলের সাবজেক্ট লাইনে লেখা ছিল ‘তোমার জন্য মৃত্যু অপেক্ষা করছে’।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, স্কুলগুলো খালি করার কোনো পরামর্শ দেওয়া হচ্ছে না, কারণ এ পরিস্থিতি বর্তমান সামগ্রিক হুমকির চিত্রের সঙ্গেই খাপ খায়। তিনি বলেন, আমি মনে করি, ফেডারেল রাজ্যগুলোর স্কুল ও নিরাপত্তা কর্তৃপক্ষ উভয়ই এ ধরনের ঘটনার জন্য প্রস্তুত এবং পরিস্থিতি অনুযায়ী যথাযথভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। তবে এর পেছনে কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
গত কয়েক সপ্তাহে ইতালি, ব্রিটেন, হাঙ্গেরি ও সার্বিয়ার স্কুলেও ভুয়া বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে জার্মানির আজকের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো পরিষ্কার নয়। এর পাশাপাশি ইউরোপের বিভিন্ন ফ্লাইটে ভুয়া বোমা সতর্কতা এবং কয়েকটি দেশের সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনাও সামনে এসেছে।
সূত্র: এনডিটিভি

ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি, একাধিক ফ্লাইটে বিশৃঙ্খলা