মেজর জেনারেল জাহাংগীর আলমের রাষ্ট্রদূত পদ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মেজর জেনারেল জাহাংগীর আলমের রাষ্ট্রদূত পদ প্রত্যাহার
প্রতীকী ছবি

রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ফেরাতে সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম সই করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

/এফআর/