শিরোনাম

ইরান যুদ্ধ কখন শেষ হবে, নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধ কখন শেষ হবে, নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ করা হবে, সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে নেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা চলছে।

রবিবার (৮ মার্চ) দ্য টাইমস অব ইসরায়েলকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে নেতানিয়াহুর নিয়মিত কথা হচ্ছে। তিনি বলেন, সঠিক সময়ে তারা এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেবেন।

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয় ‘যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে ইসরায়েল কি একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে?’ তবে এ সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না, সেটি প্রয়োজন হবে।’

/এসএ/