শিরোনাম

৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রবিবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

৫ আইজিপি

অবসরে পাঠানো অন্য চার কর্মকর্তা হলেন: আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান এবং মো. তওফিক মাহবুব চৌধুরী। তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয়ে ন্যস্ত রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর প্রদান করা হয়েছে। অবসরজনিত সুবিধা তারা বিধি অনুযায়ী পাবেন।

/এসএ/