নিজেদের আকাশসীমা বন্ধ করলো আমিরাত

নিজেদের আকাশসীমা বন্ধ করলো আমিরাত
সিটিজেন ডেস্ক

বিমানের ফ্লাইট ও ক্রুদের নিরাপত্তার কথা বিবেচনা করে অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার (১৭ মার্চ) এ ঘোষণা দেয়।
বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটের দিকে আমিরাত জানায়, ইরান তাদের লক্ষ্য করে নতুন করে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। এর কিছুক্ষণ পরই নিরাপত্তার কারণ দেখিয়ে পুরো আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।
দেশটির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের যাত্রী, ক্রু এবং আমিরাতের ভূখণ্ডের নিরাপত্তা বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানও তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত (১৬ মার্চ দিবাগত রাত ১২টার পর পর্যন্ত) মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।