ডাচ্‌-বাংলা ব্যাংকে নিয়োগ, আবেদন করুন দ্রুত

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
ডাচ্‌-বাংলা ব্যাংকে নিয়োগ, আবেদন করুন দ্রুত

সম্প্রতি আউটসোর্সিং ও লজিস্টিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসিতে পদায়নের জন্য ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদরে আগামী ১৪ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসিতে পদায়নের জন্য)

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

বয়সসীমা: ৩১ জানুয়ারি ২০২৭ তারিখে ২৩ থেকে ৩২ বছর।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর গ্রাহকের সেবা–সংক্রান্ত ভালো আন্তব্যক্তিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কল সেন্টার সিস্টেম দক্ষতার সঙ্গে ব্যবহারের জন্য কম্পিউটার পরিচালনায় ভালো জ্ঞান থাকতে হবে। পাশাপাশি ২৪/৭ রোস্টার ভিত্তিতে (সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনসহ) যেকোনো শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন২০,০০০ টাকা। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

/এবি/