বিয়ের অতিথি ৪ লাখ, কে এই তরুণী

বিয়ের অতিথি ৪ লাখ, কে এই তরুণী
সিটিজেন জার্নাল ডেস্ক

ভারতের বিহারের প্রতাপশালী নেতা অনন্ত সিং। মোকামার এই বিধায়ক ‘ছোট সরকার’ নামেই বেশি পরিচিত। সম্প্রতি ৯ জনকে হত্যার দাবি তুলে পরে আবার সেই বক্তব্য ফিরিয়ে নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। আবারও খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে এবার অন্য কারণে।
আগামী ২৫ নভেম্বর মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের জন্য এক বিশাল ভোজের আয়োজন করছেন অনন্ত সিং। তার পৈতৃক ভিটা লাডমায় ঋষিকেশ কুমারের সঙ্গে শিবাঙ্গীর বিয়ের আসর বসবে। বিয়ে উপলক্ষে লাডমায় প্রস্তুতি দেখে যে কারো চোখ কপালে উঠে যাবে।
বরের জন্য ৩ কোটি টাকার ল্যান্ড রোভার ডিফেন্ডার, ছোট ছেলের জন্য প্রায় ১ কোটি টাকার বিএমডব্লিউ, ১০ বিঘারও বেশি জায়গা জুড়ে বিয়ের অনুষ্ঠানস্থল, সর্বোচ্চ পুরস্কার হিসেবে একটি এসইউভিসহ ঘোড়দৌড় আয়োনজ করা হচ্ছে। খাবারে ১৫০টিরও বেশি পদের সমাহার থাকবে।
সেখানে প্রায় ৪ লাখ মানুষের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যা ভারতের ছোটখাটো কোনো শহরের মোট জনসংখ্যার সমান! অতিথিদের তালিকায় ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সিনেমার তারকারাও থাকবেন।
অনন্ত সিং বলেছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের মতো বিশিষ্ট রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানাবেন। তালিকায় যেমন ক্ষমতাসীনরা রয়েছেন, তেমনি বিরোধী দলের নেতাকর্মীও আছেন।
তারকাদের মধ্যে রয়েছেন সোনু সুদ, মনোজ তিওয়ারি, মৈথিলী ঠাকুর, অক্ষরা সিং এবং পবন সিংসহ একঝাঁক অভিনেতা ও শিল্পী। যদিও তাদের উপস্থিতি এখনো নিশ্চিত করা হয়নি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে অনন্ত বলেন, সবাইকেই আমন্ত্রণ পাঠানো হয়েছে। শুধু বিহার নয়, পুরো ভারত এমনকি পাকিস্তান থেকেও মানুষ আসবেন। সরকারি দল কিংবা বিরোধী দল- সব পক্ষের রাজনীতিবিদদেরই বলা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে তো আর সরকারি-বিরোধী ভেদাভেদ থাকে না! শিল্পীরাও আসছেন। প্রধানমন্ত্রী মোদির কাছেও কার্ড পাঠানো হবে।
এদিকে বর-কনের শুভদৃষ্টি ও জয়মালার জন্য দৃষ্টিনন্দন মণ্ডপ ও মঞ্চ তৈরির দায়িত্ব পেয়েছেন উত্তরপ্রদেশের মৌ থেকে আসা একদল দক্ষ কারিগর। ২০ নভেম্বরের মধ্যেই মণ্ডপ সাজানোর কাজ শেষ হবে।
ভিভিআইপি অতিথিদের জন্য বানানো হচ্ছে আলাদা মণ্ডপ। আর বর-কনের আসন হিসেবে তৈরি হচ্ছে ১০০ ফুট লম্বা একটি সিমেন্টের বিশেষ মঞ্চ। শিবাঙ্গী সিং ও তার হবু জীবনসঙ্গী ঋষিকেশ কুমার যেখানে বসবেন। সেই পুরো মঞ্চটি সাজাতে ব্যবহার করা হচ্ছে ১৫০ কুইন্টাল নানা অলংকার ও সাজসজ্জার সামগ্রী।
বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কনেকে নিয়ে যাওয়া হবে বিহতার রামকৃষ্ণ নগরে। সেখানেই হবে শিবাঙ্গীর নতুন ঠিকানা। বিয়ে উপলক্ষে বিহতায় তৈরি করা হচ্ছে এক নতুন বাড়িও। বিয়ের আগে ও পরের বিভিন্ন আনুষ্ঠানিক পর্ব এই নতুন বাড়িতেই অনুষ্ঠিত হবে। সেখান থেকেই বিহতার বরযাত্রীর দল রওনা দেবে মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম লাডমার উদ্দেশে। আর সেখানেই সম্পন্ন হবে বিয়ের মূল আচার-অনুষ্ঠান।
তবে আনন্দের এই আমেজ কাটার পরপরই হয়তো তার জীবনে ঘন কালো মেঘের ছায়া নেমে আসবে। বিয়ের ঠিক ছয় দিন পর দুলাল চাঁদ যাদব হত্যা মামলায় আদালতের কাছে তাকে আত্মসমর্পণ করতে হতে পারে। গত বছরের অক্টোবরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মার্চে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত ১ ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
এর আগে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নির্দেশে ‘৯ জনকে হত্যা করেছেন’- এমন এক বিস্ফোরক দাবি করেন অনন্ত সিং। এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে বিতর্ক চড়াও হতেই নিজের অবস্থান বদলে ফেলেন তিনি।
পরবর্তী ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমি নীরজ কুমারকে আমার ত্যাগের হিসাব দিচ্ছিলাম। বলতে চেয়েছিলাম যে, লালু যাদবের সরকারের সময় আমার ৯ জন সহযোগীকে হত্যা করা হয়েছিল এবং আমাকেও গুলি করা হয়। আমরা নীতিশ কুমারের পক্ষে অবস্থান নিয়েছিলাম বলেই লালু যাদব তাদের হত্যা করিয়েছিলেন। কিন্তু মানুষ আমার কথা ভুল বুঝেছে।’
অবশ্য তার এই সাফায় কাজে লাগেনি। অনন্ত সিংয়ের থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রেখেছে জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কারও করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ, এএনআই

ভারতের মণিপুরে আবারও ভয়াবহ সংঘাত, নিহত ৫
ট্রাম্পের পোস্টে মোদিকে শুভেচ্ছা: লবিং ফার্মকে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত
সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের সাহায্য চাইলো ভারত