শিরোনাম

নেপান ও তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৬৯১

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপান ও তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৬৯১
উদ্ধার অভিযানে উদ্ধারকারী দলের সদস্যরা

নেপাল ও চীনের তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যার তাণ্ডবে নিহতের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েই চলছে। উদ্ধারকারী দল শুধু নেপালের নদী ও ধ্বংসস্তূপ থেকেই এ পর্যন্ত ৬৭৫টি মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি এখন পর্যন্ত আরও প্রায় ২ হাজার ৪০০ জনের বেশি লোকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এসব নিখোঁজদের মধ্যে ৩২০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে নেপাল পর্যটন বোর্ড।

এছাড়া, চীনের তিব্বত অংশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

নেপালের স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বন্যায় সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তার মধ্যেও দুর্গম এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে। নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল কাজ করছে।

অন্যদিকে, রবিবার (৩০ আগস্ট) সকালে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, সীমান্ত এলাকায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন। নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক, যাদের মধ্যে ১৮ জন যুক্তরাষ্ট্রের অধিবাসী।

এর আগে, গত বুধবার (২৬ আগস্ট) সকালে নেপাল-চীন সীমান্তের কাছাকাছি রাসুয়া জেলার তিমুরে ও স্যাফ্রুবেশি এলাকায় ভোতেকোশি নদীতে আকস্মিক ও শক্তিশালী বন্যা দেখা দেয়। এই আকস্মিক বন্যার যারা মাঝখানে পড়েছেন, তাদের বেশিরভাগ কাদার নিচে চাপা পড়েছেন। এখন কাদার নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে।

/এফআর/