শিরোনাম

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ৫২৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ৫২৩
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ২৫টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫১ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৬৮ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে ৪হাজার ৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম সোনা, ২টি চাকু, ৯টি মোবাইলফোন জব্দ করা হয়। পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/এফআর/