শিরোনাম

ইরানে শপিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ৮

সিটিজেন ডেস্ক
ইরানে শপিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ৮
ইরানের শপিং সেন্টারে দাউদাউ করে জ্বলছে আগুন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, আন্দিশেহ শহরের আরঘাভান শপিং সেন্টারে লাগা ওই আগুনে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ৩৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ মে) স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ভবনটির আবরণ দাহ্য হওয়ায় শপিং কমপ্লেক্সটিতে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ভিডিওতে ভবনটিকে আগুনে সম্পূর্ণরূপে পুড়তে দেখা গেছে।

এই ঘটনায় দোষী ব্যক্তি ও সম্পত্তি উন্নয়নকারী সংস্থাকে শনাক্ত ও গ্রেপ্তার করার আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

সূত্র: রয়টার্স

/জেএইচ/