শেখ কামরুল হাসান জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন সদস্য

বিশেষ প্রতিনিধি

শেখ কামরুল হাসান অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য হিসেবে যোগদান করেছেন। তিনি বিসিএস (অডিট অ্যান্ড একাউন্টস) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা।
অর্থ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, শেখ কামরুল হাসানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
শেখ কামরুল হাসান এ পর্যন্ত ৩টি মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ অর্থ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিনিয়োগ বোর্ড, নৌপরিবহন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চতর পদে দায়িত্ব পালনসহ তিনি কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে ১ম সচিব (বাণিজ্যিক) ছিলেন।
শ্রীমঙ্গলে চা বাগান শ্রমিক ভবিষ্য তহবিল কার্যালয়ে নিয়ন্ত্রক হিসেবে শ্রমিক উন্নয়নে অবদান রেখেছেন শেখ কামরুল হাসান। পাশাপাশি তিনি বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘বি’ গ্রেড আম্পায়ার ছিলেন। আর্থিক ও প্রশাসনিক আইনের হ্যান্ডবুক নামে তার লেখা একটি বই রয়েছে।

পেনশন-ভাতাসহ ৯ দফা দাবি জাতীয় ইমাম সমাজের