ইরান যুদ্ধে নিহত মার্কিন সৈন্যের সংখ্যা জানালো পেন্টাগন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরান যুদ্ধে নিহত মার্কিন সৈন্যের সংখ্যা জানালো পেন্টাগন
ইরান যুদ্ধে নিহত মার্কিন সৈন্যের সংখ্যা জানিয়েছে পেন্টাগন

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে আরও দুইজন মার্কিন সেনাসদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। এর ফলে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৩ জন সামরিক সদস্য প্রাণ হারালেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

পেন্টাগনের তালিকায় নতুন যুক্ত হওয়া দুই নিহত সেনা মার্কিন বিমানবাহিনীর সদস্য। তবে তারা সরাসরি যুদ্ধক্ষেত্র বা শত্রুপক্ষের হামলায় মারা যাননি বলে দাবি করেছে পেন্টাগন। বিমানবাহিনীর দেওয়া তথ্যানুযায়ী, নিহত দুই সদস্যের মধ্যে একজন অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। আর অন্যজনের মৃত্যুর মূল কারণ এখনও স্পষ্ট নয়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ফলে এ দুই মৃত্যুর সঙ্গে সরাসরি কোনো সামরিক সংঘর্ষের যোগসূত্র নেই বলেই উল্লেখ করেছে তারা।

প্রতিবেদনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত মোট ২৩ জন মার্কিন সেনার মধ্যে ঠিক কতজন সরাসরি হামলায় এবং কতজন অযুদ্ধজনিত কারণে মারা গেছেন, তার কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান তুলে ধরা হয়নি।

অন্যদিকে, পেন্টাগনের দেওয়া পরিসংখ্যান মানতে নারাজ ইরান। তেহরানের দাবি, বাস্তবে নিহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত তালিকার চেয়ে কয়েক গুণ বেশি। তবে ইরানের এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ ও স্বাধীন সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

/এমএকে/