ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি সংক্ষিপ্ত তালিকা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তার ভাষায়, ওই তালিকায় থাকা তিনটি নাম তার ‘খুব ভালো পছন্দের’।
ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ প্রশ্নের উত্তর খুঁজেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।