দুই দশক ধরে তরুণের পেটে থার্মোমিটার
সিটিজেন ডেস্ক

দুই দশক ধরে তরুণের পেটে থার্মোমিটার
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৭: ৪১

ছবি: সংগৃহীত
পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে যান চীনের এক তরুণ। প্রাথমিকভাবে চিকিৎসকেরা বুঝতে পারছিলেন না,ব্যথার কারণ কী? এক্স-রে করার পর রোগীর শরীরে একটি লম্বা ও চিকন বস্তুর অস্তিত্ব খুঁজে পান চিকিৎসকরা। পরে পরীক্ষা-নিরীক্ষায় তারা নিশ্চিত হন, সেটি একটি থার্মোমিটার।
রিপোর্ট দেখার পর ওই ব্যক্তি চিকিৎসকদের জানান, ১২ বছর বয়সে খেলার ছলে বা অসাবধানতাবশত থার্মোমিটারটি গিলে ফেলেছিলেন তিনি। তখন ভয়ে পরিবারকে কিছু জানান নি ওই ব্যাক্তি। সময়ের সঙ্গে সঙ্গে ঘটনাটি নিজেও একপ্রকার ভুলে গিয়েছিলেন তিনি।
সৌভাগ্যবশত, অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে থার্মোমিটারটি বের করে আনতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। বর্তমানে ওই ব্যক্তি বিপদমুক্ত এবং সুস্থ হয়ে আছেন।
সাধারণত শরীরের ভেতর বাইরের কোনো বস্তু প্রবেশ করলে দ্রুত ইনফেকশন বা নানা উপসর্গ দেখা দেয়। চিকিৎসকদের মতে, ২০ বছর ধরে কোনো বড় ধরনের শারীরিক জটিলতা ছাড়া পেটে থার্মোমিটার বয়ে বেড়ানোর ঘটনা অত্যন্ত বিরল। থার্মোমিটারে থাকা পারদ বা কাঁচের অংশ পেটে ফেটে গেলে তা মারাত্মক সংক্রমণ এমনকি মৃত্যুর কারণ হতে পারে।
চিকিৎসকরা জানান, শিশুদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। যদি কেউ কোনো বিপজ্জনক বস্তু গিলে ফেলে, অপেক্ষা না করে তৎক্ষণাৎ চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
সূত্র:গালফ নিউজ

/এসবি/