শিরোনাম

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলবীবাজার সংবাদদাতা
মৌলবীবাজার সংবাদদাতা
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান মুজিব (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুজিব দত্তগ্রামের লক্যালচর এলাকায় আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিহত মুজিবসহ স্থানীয় এলাকার ৬-৭ জন যুবক দত্তগ্রাম সীমান্তের লখাইরচড় এলাকায় গিয়েছিলেন। এ সময় ভারতের লাটিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মুজিবুর রহমান মারা যান। তবে তার সঙ্গে থাকা বাকিরা পালিয়ে এসে রক্ষা পায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

/এফআর/