‘চাপ বাড়তে থাকলে ভালো খেলবে পর্তুগাল’

‘চাপ বাড়তে থাকলে ভালো খেলবে পর্তুগাল’
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ অভিযানে নামার আগে দুই প্রস্তুতি ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পারফরম্যান্স ভালো করতে পারেননি তিনি। ফলে বিশ্বকাপে সিআরসেভেন কতটা কার্যকর হতে পারবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
চিলির বিপক্ষে গত শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে জয়ের ম্যাচে বিরতির পর রোনালদোকে আর মাঠে নামাননি পর্তুগাল কোচ। পরের ম্যাচে গত বুধবার নাইজেরিয়ার বিপক্ষেও একই স্কোরলাইনে জয় পায় পর্তুগাল। দ্বিতীয় ম্যাচে ৬০ মিনিটে একটু বেশি খেলে তিনটি দারুণ সুযোগ নষ্ট করেন রোনালদো।
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শুক্রবার (১২ জুন) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোনালদো বলেন, ‘শারীরিকভাবে? আমি ভালো আছি…আমার খেলা আপনারা দেখেননি।’
দলের প্রস্ততি নিয়ে রোনালদো বলেন, ‘(অনুশীলন) ভালো হয়েছে, তবে ক্লান্তিকর ছিল, কারণ আমরা কঠোর পরিশ্রম করেছি। ১৭ জুন যখন (বিশ্বকাপে) ম্যাচ শুরু হবে, প্রথম ম্যাচে এবং পরে চাপ বাড়তে থাকবে সেই সময় আমরা ভালো করে দেখবো।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো, ২২৭ ম্যাচে ১৪৩ গোল করেছেন।
আগামী বুধবার (১৭ জুন) ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে ২ পরিবর্তন
মেসিকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন দেম্বেলে