নতুন ইতিহাস গড়লেন টেইলর সুইফট

নতুন ইতিহাস গড়লেন টেইলর সুইফট
বিনোদন ডেস্ক

বিশ্ব সংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফট মাত্র ৩৬ বছর বয়সে এক নতুন ইতিহাস রচনা করেছেন। ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘সং রাইটার্স হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন। সবচেয়ে কম বয়সী নারী হিসেবে এ গৌরবময় স্বীকৃতি নিজের করে নিলেন তিনি। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন কিংবদন্তি গীতিকার ক্যারোল বায়ার সেজার।
এ অনন্য অর্জনটি টেইলর সুইফটের সংগীত ক্যারিয়ারের দুই দশক বা ২০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণেই এলো। ২০০৬ সালের জুনে তার প্রথম একক গান টিম ম্যাকগ্রো প্রকাশের মধ্য দিয়ে মূলত এ দীর্ঘ ও সফল যাত্রার সূচনা হয়েছিল। ‘সং রাইটার্স হল অব ফেম’-এর ৫৫তম বার্ষিক অনুষ্ঠানে এ পপ সম্রাজ্ঞীর হাতে সম্মাননা ট্রফিটি তুলে দেন বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ।
পুরস্কার গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে এক আবেগঘন বক্তব্য দেন টেইলর সুইফট। সেখানে তিনি তার এ অবিস্মরণীয় সাফল্যের পেছনে পরিবার, বাবা-মা এবং বাগদত্তা ট্র্যাভিস কেলসির অপরিসীম অবদানের কথা উল্লেখ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে অস্কারজয়ী পরিচালক স্পিলবার্গকে নিজের হিরো আখ্যা দিয়ে সুইফট জানান, এই পরিচালকের গল্প বলার অসাধারণ ক্ষমতাই তাঁর নিজের সৃষ্টিশীলতার অন্যতম বড় অনুপ্রেরণা।
বর্তমান সময়ে কেবল পেশাগত ক্যারিয়ারেই নয়, ব্যক্তিগত জীবনেও এক দারুণ সময় উপভোগ করছেন টেইলর সুইফট। খুব শিগগিরই আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। ৩ জুলাই নিউইয়র্কের বিখ্যাত ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।

ডিসেম্বরে আসছে আফরান নিশোর ‘সুড়ঙ্গ ২’