শিরোনাম

ইরান প্রস্তাবে রাজি না হলে আবার যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
ইরান প্রস্তাবে রাজি না হলে আবার যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

ইরান যদি কোনো প্রস্তাবে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই। যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি প্রশমনে দুই দেশকেই আলোচনার টেবিলে আরও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে আঙ্কারা।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলা হয়, চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী চুক্তিতে রূপ দিতে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠায় আঙ্কারা প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাবে। একই সঙ্গে পরিস্থিতি যাতে আরও জটিল না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

তুরস্কের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, আলোচনায় সংশ্লিষ্ট সব পক্ষই গঠনমূলক ভূমিকা রাখবে।

একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আনতালিয়ায় এক কূটনৈতিক ফোরামের ফাঁকে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

/এসবি/