বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে যুক্তরাষ্ট্র

সিটিজেন জার্নাল ডেস্ক

বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের কথিত অতিরিক্ত শিল্প উৎপাদন ক্ষমতা মোকাবিলায় চালানো তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে বিভিন্ন ধরনের আমদানি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র মঙ্গলবার (২৪ নভেম্বর) এতথ্য জানিয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) নতুন এ শুল্কের প্রস্তাব দেবে বলে ধারণা করা হচ্ছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপিত আগের শুল্কগুলোর সঙ্গে যুক্ত হবে।
নতুন এ পদক্ষেপগুলো মূলত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টের বাতিল করে দেওয়া শুল্কগুলোর আংশিক বিকল্প হিসেবে কাজ করবে। প্রশাসনের এসব শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক যৌথ জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা এ শুল্কগুলো প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করে।
প্রস্তাবিত শুল্কের হার ঠিক কত হবে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর একজন জানিয়েছেন, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্ক নির্ধারণ করা হবে এবং মেক্সিকো ও নরওয়ে থেকে আসা পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে কোনো শুল্ক বসার সম্ভাবনা কম।
১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় অতিরিক্ত শিল্প সক্ষমতার অভিযোগে প্রধান বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে এ তদন্ত চালিয়ে আসছে ইউএসটিআর। ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও এ তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল চলতি সপ্তাহেই এ তদন্তের ফলাফল সামনে আসতে পারে।
সংশ্লিষ্ট ব্যক্তি আরও জানান, অংশীদার দেশগুলোর সঙ্গে চূড়ান্ত হওয়া আগের বাণিজ্য চুক্তির শুল্ক সীমাকে হোয়াইট হাউস সম্মান দেখাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ইইউ, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার ক্ষেত্রে ১৯ শতাংশ শুল্ক সীমা রয়েছে। এছাড়া আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া বাণিজ্য যুদ্ধবিরতিটি যদি বাড়ানো হয়, তবে চীনা পণ্যের ওপর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ২০ শতাংশ শুল্কের সর্বোচ্চ সীমা মেনে চলবে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেলে চীনের জন্য এ হার আরও বাড়তে পারে। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেয়নি ইউএসটিআর এবং হোয়াইট হাউস।
মার্কিন বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বর্তমানে কিং অ্যান্ড স্প্যালডিং-এর অংশীদার রায়ান ম্যাজেরাস মনে করছেন, এবারের প্রতিবেদনটি বেশ দীর্ঘ হবে এবং এতে ১৬টি দেশের প্রত্যেকের জন্য আলাদা শুল্ক ব্যবস্থা থাকতে পারে। তার মতে, যেসব দেশের বিরুদ্ধে বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন ক্ষমতার অভিযোগ রয়েছে, তাদের পণ্যের ওপর ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। জোরপূর্বক শ্রম বিরোধী আইনের দুর্বল প্রয়োগ সংক্রান্ত আরেকটি তদন্তের অধীনে আগে থেকেই আরোপিত ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের ওপর নতুন এই শুল্ক যুক্ত হবে। অবশ্য দেশগুলো অতিরিক্ত উৎপাদন ক্ষমতা কমাতে পদক্ষেপ না নিলে সময়ের সাথে সাথে শুল্ক বাড়বে- এমন শর্তে শুরুতে কম হারের প্রস্তাবও দিতে পারে প্রশাসন।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, চীনই অতিরিক্ত শিল্প সক্ষমতার সবচেয়ে বড় উৎস। দেশটি ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সামগ্রী ও সৌর পণ্যের মতো জিনিস দিয়ে বিশ্ব বাজার ভরিয়ে দিচ্ছে। তবে চীন এই অভিযোগ নাকচ করে বলেছে, তাদের এ রপ্তানি মূলত প্রতিযোগিতামূলক সক্ষমতারই ফল। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনা বিনিয়োগের বিষয়টিও এ তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: রয়টার্স

চীনের মহাকাশ স্টেশনে পা রাখলেন প্রথম পাকিস্তানি নভোচারী